" মা " কে নিয়ে বিশ্বের সেরা ১০টি উক্তি...

১. আব্রাহাম লিংকন- যার মা আছে সে কখনইগরীব নয়।

২. জর্জ ওয়াশিংটন- আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা।মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল।
 

৩. জোয়ান হেরিস-- সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।
 

৪. এলেন ডে জেনেরিস- -আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।
 

৫. সোফিয়া লরেন-- কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়-- একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।
 
৬. মিশেল ওবামা--আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তাআমাদের মধ্যে দেখে আনন্দিত হই।
 

৭. নোরা এফ্রন--মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়।
 

৮. মাইকেল জ্যাকসন-- আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।
 

৯. শিয়া লাবেউফ-- সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা। 
১০. দিয়াগো ম্যারাডোনা-- আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।......